নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নাদিয়া নুসরাত নামের এক ছাত্রদল কর্মীকে জোরারগঞ্জ পুলিশের গ্রেফতার কে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশ করে মিরসরাই উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিরসরাই পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ মিরসরাই থানার সামনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
মীরসরাই পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মীরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, মীরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ হোসেন , মীরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ সহ মীরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৮ জন নেতা কর্মীর নামে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বর্তমান উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন বলেন সরকার দলীয় নেতা কর্মীরা নাদিয়া নুসরাত কে শারিরীক ও মানসিক নির্যাতন করে জোরারগঞ্জ থানাতে সোপর্দ করে মিথ্যা মামলায় জেলহাজকে প্রেরণ করে বুঝিয়ে দেয় সরকার প্রশাসন কে কর্ব্জা করে রেখেছে। এবং মিরসরাই বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার করে হাসিনা সরকার বিচার বিভাগ কে একতরফা করে রেখেছে। অবিলম্বে যদি বিএনপি নেতৃবৃন্দ কে এই বানোয়াট মামলা থেকে অব্যাহতি দেওয়া না হয় এ সরকার হঠানোর জন্য রাজপথ দখল করে এ সরকার কে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।
আমি অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।
