
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে ইচাইল মধ্যপাড়া গ্রামের আনন্দ সরকার (২৬)নামে এক যুবকের এলোপাতাড়ি দা’-য়ের কোপে মিতু সরকার রাজেশ্বরী(৩৬)নামের এক নারী নিহত হয়েছেন।বুধবার বিকেলে এঘটনায় আনন্দ সরকারের দা’-য়ের কোপে তার বাবা-মা সহ আরও ৬জন আহত হয়েছে।আহতদের মধ্যে দুইজন গুরুতর অবস্থায় স্হানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত মিতু সরকার আনন্দ সরকারের চাচাতো ভাই রনজিৎ সরকারের স্ত্রী ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত আনন্দ সরকার ইচাইল গ্রামের নিমাই সরকারের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়,আনন্দ সরকার একটি মোটর গ্যারেজে কাজ করতেন,দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন।বিদেশ যাওয়ার জন্য স্থানীয় এক ব্যক্তিকে দেড় লাখ টাকা দিয়েছিলেন তিনি।
কিন্তু ওই ব্যক্তি তাকে বিদেশ পাঠাতে পারেননি,টাকা ফেরত চেয়েও পাননি।আনন্দ সরকার এসব নিয়ে হতাশাগ্রস্থ থাকা অবস্থায় হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটনের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।