
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে গত ২২মার্চ উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের পাঁচগাও এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টি করে আলোচিত মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত ১১ এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে হাজারীবাগ থানা এলাকা থেকে হায়েস চালক মিলন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেন।মিলন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূধল মৌ গ্রামের আজিমুদ্দিনের ছেলে।মিলনের দেয়া তথ্যমতে ১২হাজার টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হায়েস উদ্ধার করে পুলিশ।অপরদিকে মিলনের দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মামলার সেকেন্ড ইন কমান্ড ইসমাইল হোসেন ওরফে মামুন নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।ইসমাইল ওরফে মামুন রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।মামুনকে পুলিশের হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে লুণ্ঠিত ৩ লাখ টাকা ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় মামুনের ভাড়া বাসা থেকে উদ্ধার করেন পুলিশ।পুলিশের আরও নিবিড় জিজ্ঞাসাবাদে মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল বুধবার উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সিরামিকস্ মোড় হইতে ৫০ গজ পূর্ব পাশে খাটিয়ার ঘাট যাওয়ার রাস্তার উত্তর পাশের জঙ্গল থেকে পিস্তলের ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।গুলি উদ্ধারের এঘটনায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক(এসআই)মোকলেছুর রহমান বাদী হয়ে তাদের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।বৃহস্পতিবার বিকেলে
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোশারফ হোসেন,৭৮ লাখ টাকা ছিনতাইয়ের পর মামলায় ২জনকে গ্রেফতার,হায়েস,নগদ টাকা এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে