সিলেট প্রতিনিধি
জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ০৭নং মোগলগাঁও ইউনিয়নস্থ চাঁনপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে দূর্ঘটনায় মৃত অজ্ঞাতনামা মহিলা (২৫-৩০) এর লাশ উদ্ধার। অদ্য ২৯/০৬/২০২৩ইং তারিখ ভোর অনুমান ০৫:১৫ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের অত্র জালালাবাদ থানাধীন ০৭নং মোগলগাঁও ইউনিয়নস্থ চাঁনপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে। উক্ত ঘটনার সংবাদের প্রেক্ষিতে অত্র জালালাবাদ থানার রাত্রীকালীন স্পেশাল-২২ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) রেজোয়ান আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন যে, অজ্ঞাতনামা অনুমান ২৫-৩০ বছর বয়সী একজন মহিলার রক্তাক্ত মৃতদেহ রাস্তার উপর পড়ে আছে। উক্ত মহিলার শরীরে প্রিন্টের কামিজ ও হলুদ রংয়ের পায়জামা পরিহিত অবস্থায় পাইয়া সঙ্গীয় নারী পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় বর্ণিত মহিলার লাশ উদ্ধার করতঃ বিধি মোতাবেক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লাশ ময়না তদন্তের নিমিত্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে প্রেরণ করেন। অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ আনুসাঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই
সংস্থাকে সংবাদ প্রেরণ করা হইয়াছে। স্থানীয় অনুসন্ধানকালে জানা যায় যে, বর্ণিত অজ্ঞাতনামা মহিলাকে ইতিপূর্বে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘটনাস্থল সহ আশপাশ এলাকায় ঘুরাফেরা করতে দেখা গিয়াছে। উক্ত মহিলার মৃত্যুর বিষয়ে অনুসন্ধানকালে ও স্থানীয় উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অদ্য ২৯/০৬/২০২৩ইং তারিখ রাত অনুমান ০২:০০ ঘটিকা হইতে ভোর অনুমান ০৫:১৫ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাত চালক দ্রুত ও
বেপরোয়া গতিতে গাড়ী চালাইয়া ঘটনাস্থলে চাপা দিয়া ভিকটিমের মৃত্যু ঘটিয়েছে। বর্তমানে অজ্ঞাতনামা মহিলা (২৫-৩০ বছর) ব্যক্তির লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের হিমাগারে প্রেরণ করা হইয়াছে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।
