মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মোঃ আনহার আলী
আজ ১৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার এবং দি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে টিসিবি ফ্যামিলি কার্ডধারী ০১ (এক) কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
ড. উর্মি বিনতে সালাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা এবং সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মৌলভীবাজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
এ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি উপকারভোগী পরিবার ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ডাল ও ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল পাবেন।
