যশোর সংবাদদাতা
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক, এএসআই শফিউল ইসলামগণের সমন্বয়ে একটা চৌকস টিম ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আশ্রম মোড়স্থ জনৈক ডাঃ আব্দুর রহমান এর বসতবাড়ীর সামনে পাকাঁ রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী আশরাফুল আলম @ বিপুল (২৩)’কে ০১টা সচল ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, ০১টা বার্মিজ চাকু ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমান ৭৫,০০০/= টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবত কোতয়ালী মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ও মাদক বিক্রয় করে আসছে।
অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। যাহা-
(১) কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৭, তাং- ১৫/০৯/২৩ খ্রিঃ, ধারা- দ্যা আর্মস্ এ্যাক্টস্,1878 এর 19(A)/19(F).
(২) কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৮, তাং- ১৫/০৯/২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)।
আসামীর তথ্যঃ
১। আশরাফুল আলম @ বিপুল (২৩), পিতা- আক্তারুজ্জামান, সাং- আশ্রমরোড, থানা- কোতয়ালী, জেলা- যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ০১ টা সচল ওয়ান শুটারগান।
(২) ১০ রাউন্ড গুলি।
(৩) ০১ টা বার্মিজ চাকু।
(৪) ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
