নিজস্ব প্রতিবেদক:ঢাকা শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলোতে সরকার জনগণের নিরাপদ চলাচলের জন্য বিভিন্ন ফুট ওভার ব্রিজ তৈরি করেছেন, দুর্ঘটনা এড়ানোর জন্য। সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা শহরের ব্যস্ততম রাস্তাগুলোতে সাধারণ মানুষ কোনভাবেই ট্রাফিক আইন মানেন না। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন এ ব্যাপারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করার পরও জনসচেতনতা তৈরি হয়নি জনগণের মাঝে। কিছু পথচারীর সঙ্গে কথা বলে জানা যায় সময় বাঁচানোর জন্য তারা ওভার ব্রিজ ব্যবহার করে না। এর কারণে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দুর্ঘটনার স্বীকার হচ্ছেন এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে ও পঙ্গুত্ব বরণ করছে। রাজধানীর মিরপুর এক নাম্বার দুই নাম্বার ১০ নাম্বার ১৩ নাম্বার ঘুরে দেখা যায় স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে সহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ অধিকাংশই ট্রাফিক আইন মানেনা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না । সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কোমলমতি শিশুরা, বিশেষ করে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত অভিভাবকরা তাদের বাচ্চাদের সময় বাঁচাতে ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে চলাচল করছে। মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় একজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায় সকালবেলা দ্রুত বাচ্চা কে স্কুলে দিয়ে আমি অফিসে যাব এই জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করিনা। সবচেয়ে বেশি ঝুকি পূর্ণ হচ্ছে মিরপুর ১০ নম্বর ওভার ব্রিজ ও মিরপুর ১ নম্বর ওভার ব্রিজ এই রাস্তা গুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং অধিকাংশ পথচারী ফুট ওভারব্রিজ ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে মিরপুর ট্রাফিক বিভাগের একজন সার্জনের সঙ্গে কথা বলে জানা যায় পথচারীদের ওভারব্রিজ ব্যবহার করার জন্য প্রতিনিয়ত আমরা তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি কিন্তু কোনভাবেই জনগণের মাঝে সচেতনতা তৈরি করা যাচ্ছে না এবং তিনি আরো বলেন এ ব্যাপারে একটি কঠোর আইন প্রয়োজন। বিভিন্ন জরিমানার বিধান চালু করলে তখন অবশ্যই পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহারে আগ্রহী হবে।
