রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুনিয়াতারী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। দুজনেরই বয়স ৭ বছর। গ্রামবাসী জানায় সকালে গোসল দেওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
দুটি শিশু পানিতে খেলছিল এবং খুব ছোটা ছুটি করছিল আকস্মিকভাবে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন পানি থেকে দুই শিশুকে দ্রুত উদ্ধার করে। কিন্তু শিশু দুটিকে উদ্ধার করার পর দেখা যায় দুটি নিথর দেহ দুজনেরই পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের
ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না আর আহাজারিতে সমগ্র এলাকা শোকে পরিণত হয়েছে।
