রাশিয়া থেকে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে দুটি জাহাজ বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করেছে। আজ রোববার বিকেলে মোংলা বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে জাহাজ দুটি নোঙর করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ প্রথম আলোকে বলেন, রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিকেলে ‘এমভি আনকা সান’ ও ‘এমভি স্পোডিল্লা’ নামের দুটি জাহাজ বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজ দুটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও নবরস্ট্রি বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজ দুটি থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।