
স্পোর্টস ডেক্স
লিওনেল মেসির বাড়িতে পুরস্কার রাখার জায়গা নেই। তার অষ্টম ব্যালন ডি’অরও বার্সেলোনার জাদুঘরে দিয়ে দিয়েছেন। গোল্ডেন বুটসহ অন্যান্য পুরস্কারও আছে বার্সার জাদুঘরে। এরই মধ্যে আরও এক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
তার সঙ্গে তালিকায় আছেন আরও দু’জন। তারা হলেন- ম্যানচেস্টার সিটির তরুণ স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড এবং রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। মেসি যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তা হলো- লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড।
এর মধ্যে মেসি ও হ্যালান্ড লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের জন্য মনোনীত হয়েছেন। তাদের সঙ্গে ওই তালিকায় আছেন নোভাক জোকোভিচ, মুন্ডো ডুপলানটিস, ম্যাক্স ভার্সাটাপেনরা। ২০ বছর বয়সী জুড বেলিংহাম লরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অব দ্য ইয়ারের তালিকায় আছেন। লিন্ডা কেইসেদো, কোকো গাউফ, সালমা প্যারালাউলোরা।
মেসি এবার লরিয়াস জিতলে এক বছরে পুরস্কারের হ্যাটট্রিক হবে তার। গত ১২ মাসের মধ্যে তিনি ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জিতেছেন।