নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো চারুকলা বিষয়ক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১০ জুন ২০২৩, জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সকাল ১০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং বিশিষ্ট শিল্পী হাশেম খান। ৭০ উর্দ্ধ শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ চারুকলা বিষয়ক এই কর্মশালা।
