নিজস্ব প্রতিনিধি
গত ০১/০৬/২০২৩ তারিখ বৃহস্পতিবার সিআইডি সদরদপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন Mr Ryu কান্ট্রি ডিরেক্টর KOICA (Korea International Cooperation Agency) বাংলাদেশ । সাক্ষাৎ কালে সিআইডি তে চলমান KOICA প্রজেক্টের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রজেক্ট ডিরেক্টর সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
