
সিরাজগঞ্জ প্রতিনিধি৷
প্রতি বছরের মতোই এবারেও সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছেন৷
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সুমদ্ধ করি বাংলাদেশ এই শ্লোগান নিয়ে প্রতিবছর পালিত হয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। গত ১১ ই সেপ্টেম্বর থেকে চলছে সিরাজগঞ্জ মুক্তির সোপানে জেলা প্রশাসক সার্বিক সহযোগিতায় বন বিভাগের আয়োজনে চলছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা ১১ ই সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিলো কিন্তু এটিকে আরও ৪ দিন বাড়ানো হয়েছে । এখন ২০ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত চলবে এই মেলা।
সিরাজগঞ্জ জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, বৃক্ষ মেলা সাত দিনের কথা ছিল কিন্তু গাছ প্রেমিকের ভালোবাসা দেখে আবারো চার দিনের সময় বাড়ানো হয়েছে।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে নার্সারির মালিকগণ বিভিন্ন রকমের গাছ নিয়ে এসেছেন এই মেলায়। মেলায় দেশি-বিদেশি ফল, ফুল, কাঠ, ঔষধি গাছ পাওয়া যাচ্ছে।
মেলায় গাছ কিনতে আশা ক্রেতাদের সাথে কথা বলে জানতে পারি যে, গাছগুলোর দাম আশানুরূপ বেশি চাচ্ছেন নার্সারী মালিকরা৷ তবুও যেহেতু তারা গাছ প্রেমিক তাই তারা এক প্রকার বাধ্য হয়েই বেশি দাম দিয়ে গাছগুলো ক্রয় করছেন৷ গাছগুলোর দাম কম হলে তারা বেশি বেশি গাছ ক্রয় করতে পারত এবং দেশের আবহাওয়া শীতল করতে পারত বলে জানান ক্রেতারা৷
নার্সারী মালিক লোকমান হোসেনের সাথে কথা বললে তিনি বলেন যে,
উৎপাদন খরচ,যাতায়াত খরচ বেশি , তারপরও তারা তুলনামূলক কম দামে গাছ বিক্রি করছে। যেহেতু সময় বাড়ানো হয়েছে এবং আরো দর্শনার্থী আসবে গাছ দেখবে এবং শেষের দিনগুলোতে বিক্রি বেশি হবে বলে মনে করছেন নার্সারী মালিকেরা৷