নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা শাবনুর চয়নিকা চৌধুরী প্রযোজিত প্রহেলিকা সিনেমা দেখে ব্যাপক প্রশংসা করেছেন। আজ তার অফিসিয়াল ফেসবুক পেজে তার অভিব্যক্তি ব্যক্ত করেন।
গতকাল প্রহেলিকা সিনেমা দেখলাম।হাউজফুল ছিল।একটি সীট ও খালি ছিল না।
যদি সত্যি বলি, একটি সুন্দর গল্পের, সুন্দর লোকেশনের,সুন্দর অভিনয়ের,সুন্দর গানের,সুন্দর ফটোগ্রাফি, সুন্দর নির্মাণের একটি পরিপূর্ণ বাংলা সিনেমা দেখলাম।
আমি জানি পরিচালকের কোন জেন্ডার নেই।কিন্ত আমি যেহেতু একজন নারী তাই পরিচালক একজন নারী দেখেই মনে হলো কিছু কথা তাকে নিয়েই লিখি।
চয়নিকা চৌধুরী এর কাজ আমি আগেও অনেক দেখেছি।খুব যত্ন ভরা তার কাজ।স্ক্রিন দেখলেই বোঝা যায়।কিন্ত প্রহেলিকা দেখে, তার নির্মাণ দেখে আমি মুগ্ধ।তার বিশ্বসুন্দরীও দেখেছি।এইবার আরো অনেক ম্যাচুরিটি দেখলাম। অনেক দক্ষতার পরিচয় সে দিয়েছে।প্রতিটি ফ্রেমে ফ্রেমে ভালোবাসা আর যত্নের ছোঁয়া।
অভিনন্দন চয়নিকা চৌধুরীকে।
আপু তুমি একমাত্র আমাদের দেশের নারী নির্মাতা যে এখনো টানা কাজ করে যাচ্ছ।
তুমি সামনে আরো অনেক ভালো কাজ করো।আমাদের বছরে ভালো সিনেমা উপহার দাও অন্তত একটা করে।তুমি অষ্ট্রেলিয়া এলে অনেক ভালো হতো।আমরা তোমার পাশে আছি,থাকবো।
তোমার জন্যে অনেক দোয়া আর ভালোবাসা।
ভালো থেকো তুমি।
সেই সাথে তিনি প্রহেলিকা সিনেমার সাথে সম্পৃক্ত সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা প্রকাশ করেন।
