বিশেষ প্রতিনিধি
জাহিদুল জামি
এপ্রিল(০৪) গতকাল সন্ধ্যায় মহাখালী বাংলাদেশ ন্যাশনালিষ্ট মুভমেন্ট (বিএনএম) কেন্দ্রীয় কার্যালয়ে
আনুষ্ঠানিকভাবে বিএনএম আয়োজিত নবাগতদের যোগদান উপলক্ষ্যে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয় ।দূর্নীতিমুক্ত,সুস্থ রাজনীতির চিন্তাধারায় বাংলাদেশকে এগিয়ে নেবার লক্ষ্যে দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার সামাজিক, রাজনৈতিক ,অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তা, সুশীল ,রাজনীতিবিদ ব্যক্তিরা গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী মুক্তিকামী মানুষের সংগঠন বিএনএম এর পতাকাতলে আসার প্রত্যয় ব্যক্ত করলে দলীয়ভাবে তাদেরকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেওয়া।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, সাহিত্যিক, জার্মান প্রবাসী,ভোরের বাংলার নিউজের বিশেষ প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় মেধাবী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম জামি তিনি বিএনএম এর আদর্শে সাথে একাত্বতা ঘোষনা করে ফুলের তোড়া বরণ করেন । উল্লেখ্য, তিনি পৃথিবীর বিভিন্ন দেশে নামি-দামি ব্রান্ডের মাল্টিন্যাশনাল কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব ইতোমধ্যে পালন করেছেন। বর্তমানে এদেশের অবহেলিত মানুষের জন্য নি:স্বার্থভাবে বিএনএম এর পতাকাতলে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া
বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মালায়শিয়ান কোম্পানি বাংলাদেশ কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহজালাল রনি, মিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী স্হায়ী বাসিন্দা জনাব আলী আহসান খাঁন সুমন,
নরসিংদী জেলার আড়াইহাজার থানার কৃতি সন্তান মোঃ শাহজাহান সহ গুরুত্বপূর্ণ স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উক্ত যোগদান অনুষ্ঠানে তাদেরকে ফূলের তোড়া দিয়ে বরণ করেন ,
বিএনএমএর যুগ্ন আহবায়ক ও প্রধান মুখপাত্র ব্যারিষ্টার সারোয়ার হোসেন। অনুষ্ঠানে ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন মুক্তিকামী মানুষ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, কবি ,সাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, সাংবাদিক, অবসরপ্রাপ্ত বিভিন্ন উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ বি এন এম এর পতাকাতলে এসেছে, কারণ আমাদের স্লোগান আমাদের লক্ষ্য, আমাদের দল হবে স্বচ্ছ ও সুস্থ ধারার রাজনীতির এক বিশ্বস্ত ঠিকানা, বাংলাদেশের মানুষ নোংরা অপ রাজনীতির কবল থেকে মুক্ত হতে চায়। তিনি আরো বলেন আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ ধারার রাজনীতির উদাহরণ রেখে যেতে চাই। দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অবিরাম অব্যাহত থাকবে। আমি দেশবাসীর কাছে দলের জন্য দোয়া চান দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশী নাগরিকদের কাছে সমর্থ্ন ও দোয়া প্রত্যাশা করেন।
উক্ত অনুষ্ঠান আয়োজন এবং প্রধান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ এফ ওবাইদুল্লাহ মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সিনিয়র ওয়ারেন্ট অফিসার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন কাজী শফিউল বাশার,
দুরুল হুদা মারুফ, বোরহান উদ্দিন রব্বানী, মাওলানা আব্দুল মজিদ পঞ্চগড়ি, শেখ মোঃ ইদ্রিস আলী, প্রমুখ।
