
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোর শহরের সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে ঘোষণা করা হয়েছে নির্বাচিতদের নাম।
নির্বাচনে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ পরিবারের সন্তান শেখ জাহিদুর রহমান লাবু। নির্বাচিত সাধারণ অভিভাবক সদস্যরা হচ্ছেন, আসাদুজ্জামান আসাদ, হাফিজুর রহমান, মাজহারুল ইসলাম ও সীমা আক্তার। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন শিরিন ইসলাম। এছাড়া, সাধারণ শিক্ষক প্রতিনিধি হয়েছেন মাহবুবুর রহমান ও বিকাশ কুমার মন্ডল। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হয়েছেন সুরাইয়া খাতুন।