নিজস্ব প্রতিবেদক
সোশ্যাল মিডিয়া মানুষের জন্য বিভিন্ন কল্যাণ বয়ে এনেছে। কিন্তু সমাজের কিছু অসাধু ব্যক্তিরা এটাকে অপরাধের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়াতে রমরমা বিজ্ঞাপন দিয়ে চলছে অবাধে দেহ ব্যবসা। এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইল করছে। দেহ ব্যবসার সাথে জড়িত রয়েছে বিভিন্ন দালাল চক্র ,স্কুল ,কলেজ, ভার্সিটির মেয়েরা, গৃহিণী, ও বিভিন্ন বয়সের নারীরা এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদেরকে এই পথে বিভিন্ন দালাল চক্র নিয়ে আসছে। আবার এই পেশার সঙ্গে যুক্ত একটি শক্তিশালী দালাল চক্র। নাম প্রকাশ করার না শর্তে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন নারীদের দিয়ে সোশ্যাল মিডিয়াতে লোভনীয় বিজ্ঞাপন দেয় এবং তাদের ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অবাধে এই যৌন ব্যবসা পরিচালনা করে আসছে। কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায় বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে যখন তাদের ফ্ল্যাটে যায় তখন তাদেরকে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফোনে যোগাযোগ করা হলে অনেকেই হুমকি প্রদান করেন এতে আমাদের কিছুই হবে না। আমরা সবকিছু মেনটেন করে চলি। আবার অনেকের সাথে সাংবাদিক পরিচয় দেওয়ার পরই কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। আমাদের কাছে বিভিন্ন তথ্য এসেছে এতে দেখা যায় সমাজের বিভিন্ন বয়সের নারীরা অতিরিক্ত অর্থের লোভে এই পেশায় চলে এসেছেন। সামাজিকভাবে তারা পরিচয় দেন তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছেন এসবের আড়ালে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে এই ধরনের নারীরা। অনেকের সাথে কথা বলে জানা যায় সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নোংরা জিনিসের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালানো ছেড়ে দিয়েছে। সর্বনিম্ন ১হাজার টাকা থেকে শুরু করে ৫০০০০ টাকা বা এর উর্ধ্বে ও বিভিন্ন পরিমাণ টাকা নিয়ে বিভিন্ন দালাল চক্র বিভিন্ন বয়সের নারীদের সরবরাহ করেন। সোশ্যাল মিডিয়াকে তারা সবচেয়ে নিরাপদ মনে করেন। বাংলাদেশের বিভিন্ন জেলায়, শহরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এবং এক এক জন বিভিন্ন নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালাচ্ছেন যেমন Trusted service zone/Dhaka call girl service point/Noor Mehezabin Entertainment/Entrainment real & cam all over Bangladesh সহ বিভিন্ন নামে এই ধরনের যৌন ব্যবসা অবাধে পরিচালিত হচ্ছে। আরো বিস্তারিত আসবে সামনে আমাদের সঙ্গে থাকুন।
