
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
এই সময় হাটহাজারী উপজেলার নিবন্ধিত প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, এমডি,পরিচালক ও প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
(২১ নবেম্বর ) বৃহস্পতিবার , হাটহাজারী পৌরসভাস্থ ম্যাগপাই রেস্টুরেন্টে এসোসিয়েশনের সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায়, জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অল্প খরচে হাটহাজারীতে শহরের চিকিৎসা সেবা দিতে সবাই ঐক্যবদ্ধ, হাটহাজারী থেকে ১২ কিলোমিটার দূরে গেলে চিকিৎসা সেবায় প্রচুর টাকা ব্যায় করতে হয়, যা আমরা নূন্যতম খরচে মানবিক সেবা দিয়ে যাচ্ছি, সবসময় জনগণের পাশে থেকে চিকিৎসার মানোন্নয়নে আমরা কাজ করে যাব।
এসময় সকল প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি ও পরিচালকগণকে হাটহাজারীতে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন রিপোর্ট এর বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, আলিফ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দীন, ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের এম.ডি মোঃ শাহেদুল আজম,মদিনা হেলথ ডায়াগনস্টিক এর চেয়ারম্যান ও এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোঃ শোয়েব, গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আবিদুল ইসলাম, গণি হসপিটাল লিঃ এর এম.ডি ও এসোসিয়েশনের হসপিটাল বিষয়ক সদস্য ওমর গণি, ফতেয়াবাদ ক্লিনিক এর চেয়ারম্যান এমরান সাহেব, এমডি ও এসোসিয়েশনের অডিটর, গাজী মোহাম্মদ আলি,ডিজিটাল ডায়াগনস্টিক এর চেয়ারম্যান ইন্জিঃ আজিজুল মুমিন,কেয়ার ম্যাক্স এর ল্যাব ডিরেক্টর শান্টু বিকাশ নাথ, কেয়ার পার্ক হসপিটালের পরিচালক নাসির উদ্দীন রুবেল,এস এ হেলথ কেয়ারের প্রতিনিধি জেরিন বড়ুয়া,প্রাইম ডায়াগনস্টিক এর প্রতিনিধি মোঃআব্দুল্লাহ আল মামুন প্রমুখ।