দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রোগ্রাম এরিনার আয়োজনে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড (বিডিওআই) স্কুল- কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাৎসরিক প্রতিযোগিতা। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (আইওআই) এর সাথে মিল রেখে এটি আয়োজিত হয়ে থাকে।
৪ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠান টি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিএসই অনুষদের চেয়ারম্যান অধ্যাপক আদিবা মেহজাবিন নিতু।এসময় তিনি বলেন,” আইওআই এর লক্ষ হলো পৃথিবীর তরুণ মেধাবী ইনফরমেটিক্স ( কম্পিউটার সায়েন্স) এ প্রতিভাধর শিক্ষার্থীদের পরিচিতি দেওয়া এবং ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন তৈরি করা।”
উল্লেখ্য বিভাগীয় পর্যায়ের শীর্ষস্থানীয় ফলাফলধারীরা জাতীয় পর্যায়ে (বিডিওআই)অংশগ্রহনের সুযোগ পাবে।
রিয়া মোদক
হাবিপ্রবি ,দিনাজপুর
