চিরিরবন্দর থেকে
হিদায়াতুল উম্মাহ আস- সালাফিয়্যাহ্ ভার্স্যাটাইল মাদ্রাসা কতৃক আয়োজিত কোরআন ছবক, আঞ্জুমান অনুষ্ঠান প্রদর্শনী ও মতবিনিময় সভায় প্রতিষ্ঠাতা ও পরিচালক
শাইখ খয়রাত হুসাইন বিন শাহরুল্লাহ্, এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব বিএসসি, তিনি মাদ্রাসাটি সফলতার দিকে এগিয়ে নিতে দিকনির্দেশনা মূলক কিছু বক্তব্য রাখেন।
এরপর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাণীরবন্দরের স্বত্তধিকারী, রয়েল গ্রুপ, গ্রামীণ টাওয়ারের জনাব মোঃ রবিউল ইসলাম বলেন যে ছাত্র ছাত্রীদের স্নেহ করতে হবে ভালোবাসতে হবে, তাদের দক্ষতা অর্জনের বিশেষ অবদান রাখতে হবে টির্চারদের।
পরে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব শাইখ খয়রাত হুসাইন বিন শাহরুল্লাহ্ তিনি অল্প পরিসরে বক্তব্য প্রদান করেন, যে আমার মাদ্রাসাটি অল্প পরিসরে চালু করা হয়েছিল কিন্তু এখন মাদ্রাসাটি আলোর পথ ছড়াচ্ছে, আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সাহায্য আশা করি যেন আমার মাদ্রাসাটি ভবিষ্যতে অত্র এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়।
অতএব পর মাদ্রাসার অধ্যাক্ষ শাইখ শফিকুল ইসলাম বলেন যে আমি এই মাদ্রাসাটির অধ্যাক্ষ হিসাবে দায়িত্ব আছি৷ তাই আমি চাই সবার সহযোগিতা ও সবার ভালোবাসা যাতে প্রতিটা ছাত্র ছাত্রী আমাদের মাদ্রাসা থেকে ভালো ফলাফল করতে পারে এবং মাদ্রাসাটির মুখ উজ্জ্বল করতে পারে এ বলে অত্র মাদ্রাসার অধ্যাক্ষ আলোচনা শেষ করে ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ছাত্র /ছাত্রীদের অবিভাবকরা সহ বিভিন্ন পর্যায়ের মানুষ।
