
হিলি প্রতিনিধি
সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইলতুতমিস আকন্দ, ডাঃ কামরুন নাহার আজাদীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইলতুতমিস আকন্দ বলেন, ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ১ হাজার ৮৭ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে ৯ হাজার ৭শ ২৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলায় মোট মোট ১০ হাজার ৮শ ১২জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।