র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ১৮/০২/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ০৯.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ আমতলী পুকুরপাড় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশাপাশ এলাকা তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৪০০০(চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় আব্দুর রশিদ(২০), পিতা-নজির আহাম্মদ, মাতা-জাহেদা বেগম, সাং-আমতলী, ০২ নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি আরো জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বেশি দামে বিক্রির জন্য অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
