চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব মোঃ মনির হোসেন এর নেতৃত্বে, এসআই/ কামরুল ইসলাম চৌধুরী, এসআই/ জাহিদুল হাসান, এএসআই/মোবারক হোসেন, এএসআই/ রনি মজুমদার, এএসআই /শাহ সেলিম এএসআই/ মিলন কান্তি দেবনাথ ও সঙ্গীয় ফোর্সসহ ৩১/০৭/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন সাবেরিয়া মোড়ে অভিযান পরিচালনা করে ১,৩৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাকিমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
