
খুলনা প্রতিনিধি
অদ্য ০৬ জুলাই ২০২৩ খ্রি: ১৫:০৫ ঘটিকার সময় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন রূপসা ব্রীজ হতে জিরোপয়েন্ট গামী সড়কে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) মোঃ সাব্বির হোসেন কাজী(২৩), পিতা-আমির হোসেন, সাং-গল্লামারী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী’কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।