কিশোরগঞ্জ সদর প্রতিনিধি
০৫-০৬-২০২৩ খ্রি: তারিখ সন্ধ্যা ১৮.১৫ ঘটিকায় ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ভৈরব থানার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বঙ্গবন্ধু সরণির প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সামনে মোঃ মিল্টন মিয়া (৩৪), অনিল (২২) এবং মোঃ সোহেল মিয়া (৪৩)দেরকে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন। ধৃত মোঃ মিল্টন মিয়া (৩৪) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া সাকিনের মৃত রায়হান মিয়ার ছেলে, ধৃত অনিল (২২) একই সাকিনের মোঃ বাবু মিয়ার ছেলে এবং ধৃত মোঃ সোহেল মিয়া (৪৩) ভৈরব উপজেলার কমলপুর এলাকার মৃত শাজাহানের ছেলে।
০৫-০৬-২০২৩ খ্রি: তারিখ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদেরকে গ্রেফতার করে বিবাদীদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক সন্ধ্যা ১৮.১৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, ধৃত মোঃ মিল্টন মিয়া (৩৪), অনিল (২২) এবং মোঃ সোহেল মিয়া (৪৩)দের এহেন কর্ম এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
