রাঙ্গামাটি সংবাদদাতা
৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দল উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আগামী ২১/০৯/২০২৩ তারিখ চট্টগ্রামে উপ-অঞ্চল পর্যায়ে খেলায় অংশগ্রহণের নিমিত্ত যাতায়াতসহ বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার মান্যবর জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয় কর্তৃক এককালীন আর্থিক সহায়তার চেক ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান এর নিকট এবং ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের বালক ও বালিকা কাবাডি দল উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আগামী ২১/০৯/২০২৩ তারিখ চট্টগ্রামে উপ-অঞ্চল পর্যায়ে খেলায় অংশগ্রহণের নিমিত্ত যাতায়াতসহ বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য এককালীন আর্থিক সহায়তার চেক উপজেলা নির্বাহী অফিসার, জুরাছড়ি জনাব মোহাম্মদ রহমত উল্লাহ ও ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়, জুরাছড়ি উপজেলা এর প্রধান শিক্ষক জনাব শান্তিময় চাকমা এর নিকট হস্তান্তর করেন।
