নিজস্ব প্রতিনিধি
৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম গত ৩১/১/২০২৩ রাত ৩ ঘটিকায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানা যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলী আড্ডুর নেতৃত্বে ৫ নং ওয়ার্ড যুবলীগের রাজনীতি করতেন। তার স্মরণে পল্লবী থানা যুবলীগের পক্ষ থেকে শেখ মোঃ সেলিম হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী আড্ডুর তত্ত্বাবধানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে পল্লবী থানা যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
