
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
রমজানের আগে দেশে উৎপাদিত চিনির কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। তবে দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপিতে তা প্রত্যাহার করা হয়। জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার বিএসএফআইসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক ও দেশি চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত বদলের ফলে আগের মতোই দেশি খোলা চিনির কেজি ১৩২ এবং প্যাকেটজাত চিনির কেজি ১৪০ টাকায় মিলবে।