মোঃ মমিন খাঁন মুন
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাম এ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর।
অফিসার ইনচার্জ(ওসি) ফেরদৌস ওয়াহিদ পাটগ্রাম থানায় যোগদানের পর হতে থানার সকল পুলিশ সদস্যগন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সেবাগ্রহীতা সকল পর্যায়ের সাধারণ জনতা’কে সেবা দিয়ে যাচ্ছে এবং যে কোন অপরাধ রুখতে কঠোর অবস্থানে রয়েছে।তারই ধারাবাহিকতায় আজ ওসি ফেরদৌস ওয়াহিদ’র নির্দেশে পাটগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে পাটগ্রাম থানার মামলা নং- ১৬,তাং-১৯/০৫/২০১৮ইং সালের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আল-আমিন(৩২),পিতা-মোঃ শাহ আলম,সাং নবীনগর(রেলগেট কাঠালতলা),পাটগ্রাম-লালমনিরহাট’কে আনুমানিক বিকাল ৫:৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।আসামী আল- আমিন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ১৯(১)এর টেবিলের ক্রমিক নং- ৯(ক) ধারায়১৯/০৫/২০১৮ ইং সালে পাটগ্রাম থানায় একটি মামলা রুজু হয়।
জানাযায়_ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ লালমনিরহাট, উক্ত মামলায় আসামী’কে ৬(ছয়) মাসের কারাদণ্ড ও ২,০০০(দুই হাজার)টাকা জরিমানা,অনাদয়ে আরও ২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করেন।
এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে থানা পুলিশের একটি টিম আল-আমিনের বাসায় গিয়ে তাকে ধরতে সক্ষম হয়,এবং আগামীকাল ০২/০৮/২০২৩ ইং তাং-এ প্রয়োজনীয় কাগজপত্র’সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
