ফরিদপুর প্রতিনিধি
আজ ২৯ জুলাই ২০২৩ খ্রি. অফিসার্স ক্লাব, ফরিদপুর এর আয়োজনে জনাব বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর ও জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর ও সভাপতি, অফিসার্স ক্লাব, ফরিদপুর বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন। এসময় বিদায়ী অতিথিগণ তাদের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন।
উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুরসহ অফিসার্স ক্লাব, ফরিদপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।
