
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
জীবননগর থানাধীন মনোহরপুর ইউনিয়নের কাবুলের চর এলাকায় ভৈরব নদীর পাড়ে অদ্য ২৪/০১/২৪খ্রিঃ দুপুর ১২:৩০ ঘটিকার সময়।
অবৈধভাবে মনোহরপুর কাবুলের চর এলাকায় ভৈরব নদীর মাটি কাটার দায়ে
১/মোঃবাবলুর রহমান (৪৫) পিতাঃরবিউল ইসলাম সাংঃ মনোহরপুর
ট্রাক্টর চালক ২/মোঃ জসিম উদ্দিন (৩০) পিতাঃঅজ্ঞাত সাংঃ কালা থানাঃজীবননগর, জেলাঃ চুয়াডাঙ্গা’কে, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১,০০,০০০/= এক লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ২৩-১২-২৩ খ্রিঃ অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবননগর থানাধীন মনোহরপুর কাবুলের চর এলাকায় ভৈরব নদীর তীরে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
এ সময় সরকারি মাটির কাটার প্রমাণ পান তিনি। তারিপেক্ষিতে মোঃবাবলুর রহমান (৪৫) পিতাঃ রবিউল ইসলাম’কে ৫০,০০০/= হাজার টাকা,ও ট্রাক চাল মোঃ জসিম উদ্দিন (৩০) পিতাঃঅজ্ঞাতনামা কে একই ধারায় ৫০,০০০/= হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১,০০,০০০/= এক লক্ষ টাকা জরিমানা করে।