
ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রশাসনের মাধ্যমে আবারো দৃষ্টি গোচর ও মানবিক কাজ করে জনগণের মনে জায়গা করে নিলেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম। যেখানেই অপরাধ, দুর্নীতি সেখানেই অপরাধ দমনের জন্য বিজলির ন্যায় কাজ করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে অভিযুক্ত কাজী বজলু রহমান কে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধরা হয়। অভিযানকালে অবৈধ মাটি কাঁটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম জাতীয় দৈনিক মানবাধিকার পত্রিকার সাংবাদিক কে বলেন ভাঙ্গা উপজেলার জনস্বার্থে আমার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।