ময়মনসিংহ প্রতিনিধি
১৪/০৬/২০২৩ খ্রিস্টাব্দে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মোস্তাফিজার রহমান মহোদয়ের নির্দেশনায় নগরীর মাসকান্দা, শিকারীকান্দা, বাইপাস, চুরখাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের দুইপাশে একাধিক স্পটে ফেলে রাখা অবৈধ বালু জব্দ করা হয়। এছাড়াও যত্রতত্র ট্রাক রেখে অবৈধ বালু লোডিং আনলোডিং এর মাধ্যমে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মো: শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর।
এসময় উপস্থিত ছিলেন জনাব শাহ কামাল আকন্দ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ময়মনসিংহ সদর থানা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
