
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় অস্ত্রধারী হেলমেট বাহিনীর হামলায় কামাল আহমেদ নামে একজন বিএনপি নেতা নিহত হয়েছেন।
ঘটনা সূত্রে জানাযায় গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯.০০ঘটিকার দিকে নওগাঁ শান্তাহার সড়কের ইয়াদ আলীর মোড়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ জনাব গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত কামাল আহমেদ নওগাঁ পৌরসভার রজাকপুর মহল্লার মমতাজ উদ্দিনের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক।
নওগাঁ সদর মডেল থানা এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় পূত্রে জানা যায়, বিএনপি নেতা কামাল আহমেদ ব্যাটারি চালিত অটোরিক্সায় অন্য যাত্রীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন । এ সময় হেলমেট ও মুখোশ পরিহিত তিনটি মোটরসাইকেলে ৬-৭ জনের একটি দুর্বৃত্ত দল অটোরিক্সাটির গতিরোধ করে গাড়ি থেকে কামাল আহমেদকে টেনে হিচরে রাস্তায় নামিয়ে লোহার রড ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্থান ত্যাগ করে। এলাকাবাসীর সহযোগিতায় রক্তাক্ত জখম অবস্থায় কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি নাসির উদ্দিন বলেন, ‘পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আমার শ্যালক কামাল আহমেদকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। এই সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান ।
তবে কি কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান বলেন হত্যাকারীদের শনাক্তকরণ ও তাদেরকে গ্রেপ্তারে নওগা়ঁ পুলিশ সর্বচ্চো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে’
উল্লেখ’ এই হত্যাকান্ডের পর নওগাঁ সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।