অনন্ত মাহবুব
ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি
২৭ শে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলার বিভিন্ন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ভাঙ্গার সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় বেগম মতিয়া চৌধুরী বলেন বর্তমান শেখ হাসিনার সরকার প্রতিনিয়ত কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু রেখে যাওয়া স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান ,সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিক্সন চৌধুরী সহ অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। জেলার সমগ্র কৃষকের মাঝে আনন্দে উচ্ছ্বাসিত হওয়া দেখা যায়। বিভিন্ন কৃষকের সাথে কথা বলে তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা খুবই আনন্দ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের প্রতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারা আরো বলেন এই ধরনের কর্মকাণ্ড কৃষি খাতে কৃষকদেরকে আরো অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী সহ বিভিন্ন সাধারণ মানুষ তো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
