আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৫নং চাওড়া ইউনিয়ন পরিষদের তিন বার নির্বাচিত চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান আমতলী উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার হাতে ক্রেস্ট তুলে দেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো রফিকুল ইসলাম ও বরগুনা জেলা পুলিশ সুপার জনাব আব্দুস সালাম এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার এ অর্জনের ইউনিয়ন বাসি খুশিতে ভাসছেন।
