নারায়ণগঞ্জ থেকে –
আড়াই হাজার উপজেলায়(১৫০০) পিস ইয়াবাসহ সহ এক মহিলা মাদক ব্যবসায়ী কে আটক করেছে আড়াই হাজার থানা পুলিশ।
রবিবার (১৬/০৭/২০২৩) তারিখে সন্ধ্যা (৭:৪৫) মিনিটে এস আই মোঃ মাহমুদুর হাসান ও তার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মানিকপুর বাজারে অভিজান চালিয়ে সোনারগাঁ উপজেলার, হাবিবপুর গ্ৰামের,(১)মোঃ মনির হোসেনের স্ত্রী শাহানাজ বেগমকে একহাজার পাঁচশত পিস ইয়াবাসহ আটক করে।
এই বিষয়ে আড়াই হাজার থানায় মাদক মামলা দায়ের করা হয়।
আড়াই হাজার থানায় অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল ইসলাম বলেন আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকিবে।
