
লালমনিরহাট সংবাদদাতা
আজ সোমবার বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আওয়ামী লীগের এক আলোচনা সভায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় লালমনিরহাট ২ সংসদীয় আসনের সমাজ কল্যাণ মন্ত্রী জনাব, আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপির জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক দিক পরিচালনা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রচার প্রচারণা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক রফিকুল আলম , সহ-সভাপতি রবিউল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মুল্ল্যা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সামছুন্নাহার মিলি ,সাধারণ সম্পাদক নার্গিস পারভীন , ভাদাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মোর্শেদ যুবলীগের নেতা মোঃ জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ আলী হিমেল প্রমুখ।