রাঙ্গামাটি সংবাদদাতা
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি: রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে রাঙ্গামাটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
অনুষ্ঠানে পুলিশ সুপার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ- ২০২৩ উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সমন্বয় করে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এসময় পুলিশ সুপার মহোদয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস, অর্জন, কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রাঙ্গামাটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার মহোদয়কে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিচালক জনাব মো: সাইফুল্লাহ্ রাসেল মহোদয়, বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কগণ, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সহ রাঙ্গামাটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
