ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাই তে রূপের রাণী খ্যাত রূপসী ঝর্ণা।
রোববার ২ রা জুন চট্টগ্রাম আকবর শাহ ফিরোজ শাহ কলোনি থেকে মিরসরাই নয়দুয়ারিয়া রূপসী ঝর্ণায় বেড়াতে আসে ৯ জন পর্যটক। তারা সবাই ফিরোজ শাহ কলোনির বাসিন্দা ছিলেন। এদের মধ্যে দুই তরুণ আরিফ উদ্দিন (১৯) ও নুরুল আবছার (২০) ঝর্ণার কুপে নিখোঁজ হয়ে যায়। তাদের সাথে আসা অপর ৭ জন তাদের হদিস বের করতে না পারায় মিরসরাই ফায়ার সার্ভিসে জরুরি ফোন করে। মিরসরাই ফায়ার সার্ভিস দল ও মিরসরাই থানার পুলিশ গিয়ে প্রায় ৯ ঘন্টা পর নিখোজ হওয়া তরুণদের লাশ উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসে।
পর্যটক দলের একজনের সঙ্গে কথা বলে জানা যায় নিহত আরিফ এবং আবছার দু’জন বন্ধু ছিলেন। আবছার ঝর্ণা বেয়ে উপরে উঠতে গেলে পা পিছলে কুপে পড়ে যায়।
আবছার সাঁতার না জানায় আরিফ সাথে সাথে ঝর্ণার কুপে লাফ দেয়। কিন্তু কেউ কাউকে উদ্ধার করতে পারেনি।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কে একে অপরের সাথে জড়িয়ে ধরে থাকা অবস্থায় উদ্ধার করে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় নয়দুয়ারি রূপসী ঝর্ণার এই কুপটাকে মৃত্যুকুপ বলে ডাকে। এই কুপের মধ্যে পানি ঘূর্ণায়মান থাকে যদি কেউ সেই ঘূর্ণায়মান অংশে পড়ে যায় তাহলে মৃত্যু অনিবার্য।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান পুলিশের পক্ষে থেকে বারবার সতর্ক করা হয় যেন পর্যটক দল এই অংশ দিয়ে উপরে না উঠে।
কিন্তু কৌতুহলী পর্যটকগণ রা সে কথা শুনেনা তাইতো বারবার একিই জায়গায় এ দূর্ঘটনা ঘটে।
লাশের সুরুতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
