আমতলী( বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচার গ্রামে জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত – ২ আহতরা হলেন রেজাউল মৃধার কন্যা স্কুল পড়ুয়া ছাএী রাশিদা বেগম( ১৫) ও হানিফ মৃধার ছেলে মো, রেজাউল (৩০) স্হানীয় একাধিক সুএে জানা যায় চাচাতো ভাই হাবিবুর রহমানদের সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।এ নিয়ে রেজাউল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও অভিযোগ দিয়েছিলেন। হাবিবুর রহমান গংরা কোন শালিল ব্যবস্থা মানেন না। তাই পূর্বে জের ধরে ২০ জুন মঙ্গলবার বেলা ৩ টার দিকে রেজাউল নিজ জমি হইতে বীজ তুলে আসার পথে বাড়ীর কবরস্থান সংলগ্ন রাস্তায় বসে হাবিবুর রহমান, ইলিয়াস, রিয়াজ মৃধা,হারুন মৃধা,আলতাফ, ছোবাহান মৃধা,হাচন মৃধা, রেজাউল কে বেধারক মারধর করে।রেজাউল এর স্কুল পড়ুয়া মেয়ে রাশিদা বেগম বাবার মারধর থামাতে আসলে তাকে রক্তাক্ত জখম করে। রাশিদার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করে।এ রির্পোট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান জানান,ঘটনার কথা শুনেছি লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
