আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীর কাউনিয়া গ্রামে বিদেশ ফেরত মো.ইলিয়াছ মাদবরের ড্রাগন ও আমবাগান বুধবার সকাল ১১ টায় পরিদর্শন করেন, বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এসময় তার সাথে ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ -পরিচালক ড: সৈয়দ মোহাম্মাদ জোবায়দুল আলম, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো.আশরাফুল আলম ,অতিরিক্ত উপ -পরিচালক এস এম বদরুল আলম, সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আবু জাহের, চাওড়া ইউপি চেযারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউর করিম , উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.রাসেল মিয়া, কাউনিয়া এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ।
