এস এম নাসির মাহমুদ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী সরকারী একেহাইস্কুল মাঠে শনিবার সকাল ১০টায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণীসম্পদ ও ডেইরী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলী উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না অফরোজ মনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আওয়ালীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওসার, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম মৃধা, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান, আঠারগাছিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, খামারী মোসা. ফাতেমা বেগম, এ্যাডভোকেট মো. ইউসুফ প্রমুখ। প্রদর্শনীতে ৬১টি খামারের মালিকরা তাদের গরু, মহিষ, ছাগল ও কবুতর প্রদর্শনী করে। অনুষ্ঠান সঞ্জালনা করেন ডা. মো. রোকনুজ্জামান।
দক্ষিণ নাচনাপাড়া গ্রামের খামরী ফাতেমা বেগম বলেন, মোরা সবসময় আমতলী প্রাণিসম্পদ হাসাতাল থেকে বিনা মূল্যে সেবা পাই। এহন যে মোগো নাজমুল ছারে আছে হে মোগো সব সময় খোজ খবর লয়। গরুর কোনো সমস্যা হলে স্যারে সব সময় গ্রামে যাইয়া মোগো ফার্মে গরু দ্যাইখ্যা আয়।
কাঠালিয়া গ্রামের খামারী ইউসুব হোসেন বলেন, স্যারে অনেক ভালো মানুষ। স্যারের জন্য আমরা সবাই ফার্মের অনেক উন্নতি লাভ করেছি।
আমতলী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক জানান, প্রাণীসম্পদ ও ডেয়রী উন্নয়ন প্রকল্পের সামাজিক লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধজাত জাত পন্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি করা, জনসাধারনকে উন্নত জাতের পশু ও হঁাসমুরগী প্রদর্শন করা এবং বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা। তিনি আরো বলেন, সে লক্ষে খামারীদের মাঝে নগদ প্রনোদনাসহ বিভিন্ন ধরনের উপকরন ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলীতে ১২টি উৎপাদন গ্রুপ রয়েছে। যার মোট সদস্য সংখ্যা ৪৪৩ জন। এই ১২টি উৎপাদন দলে লাইভস্টক খামারী ফিল্ড স্কুল চালু রয়েছে। এই প্রকল্পের আওতায় ১টি মডেল খামার, ১টি কাচঁা বাজার তৈরীর পরিকল্পনা রয়েছে।
আমতলী উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা. নাজমুল হক আরো বলেন, আমতলী উপজেলায় আড়াই হাজার ডেইরী ফার্ম, ১হাজার ফোল্ট্রি ফার্ম ও ১৩টি ছাগলের ফার্ম রয়েছে। তিনি বলেন, সকল খামারীদের আমতলী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে বিনা মূল্যে সকল ধরনের সেবা প্রদান করা হয়।
