
আমতলী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আমতলী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উল্টাংখালী হাফেজিয়া মাদ্রাসা অঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোঃ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক জনাব মোঃ ওসমান হাওলাদার এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন হাওলাদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ওলামা দলের সভাপতি বশির হাং, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ সুজন হাং, বিএনপি নেতা মিজানুর রহমান হাং, ৯ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হাং এবং শ্রমিক দলের ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রিপন খান।
এসময় ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের কল্যাণ ও সর্বস্তরের মুসলমানের মঙ্গল কামনা করা হয়।