
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী সদর ইউনিয়নে আজ ভিডব্লিউবি (VWB) কার্ডধারী ৩২৬ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তত্ত্বাবধান করেন আমতলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ খান তাপস।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত থেকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। প্যানেল চেয়ারম্যান ফিরোজ খান তাপস বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নারীদের জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”
উপকারভোগীরা সময়মতো চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান।