
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ১ নং ওয়াড় বাকগ্রামে মুরহুম হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
শুক্রবার (১৩মার্চ ) সকাল ১০ টায় প্রতি বছরের ন্যায় এ বছরও আলকরার বাকগ্রাম মুরহুম হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাকগ্রাম নিম্ন আয়ের মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরন করা হয়েছে।
জানা যায় মুরহুম হারুন ফাউন্ডেশনের উদ্যোগে দেশি ও প্রবাসীদের সহযোগিতায় বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষদের সহযোগিতা করে আসছে।। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেশকয়েকটি পরিবারের মঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুরহুম হারুন ফাউন্ডেশন।
ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অনর্ব করপোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব। এই সময় অতিথিরা মুরহুম হারুন মোল্লার স্মৃতি স্মরণ করেন এবং তার নামে প্রতিষ্ঠিত মুরহুম হারুন মোল্লা ফাউন্ডেশনের উত্তর উত্তর সাফল্য কামনা করুন। এবং উনার ছেলেরাসহ যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে গরিব আসহায়দেরকে সহযোগিতা করছেন সবাইর জন্য বিশিষ দোয়া ও সাফল্য কামনা করেন। মুরহুম হারুল মোল্লার বড় ছেলে হুমায়ুন কবির শাহিন প্রবাস থেকে তার বাবা ও ফাউন্ডেশনের জন্য সবাইর নিকট দোয়া ছেয়েছেন যাতে সব সময় গরিব অসহায়দের সহযোগিতা করতেন পারেন। এই সময় জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়নের ২ নং ওয়াড় সভাপতি কামরুল আলমের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মাহফুজ ভূইয়া । ১ নং ওয়াড় জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিম, সমাজ সেবক আবুল বসর, ও রাজু আহম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।