
মোঃ কামরুল হাসান সৈকত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শুরু হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “ফ্রেশারস চয়েজ” এর রেজিস্ট্রেশন।
আগামী ১৫ ই জানুয়ারি (সোমবার) পর্যন্ত চলবে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র নবীন শিক্ষার্থীরা অর্থাৎ ১৭ তম আবর্তন বা ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশন শেষে তিনটি স্তরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২০শে জানুয়ারি। প্রথম রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগিদের নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ শে জানুয়ারি। তারপর সেমিফাইনালে উত্তীর্ণ সেরা দশ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।
“ফ্রেশারস চয়েজ ” নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অন্যরকম একটা আয়োজন। নবীন শিক্ষার্থীদের নিজেদেরকে প্রমাণ করার একটি সুযোগ এখানে। নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব কর্তৃক চতুর্থ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা । নবীনদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা নিজেদেরকে প্রমাণ করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে এবং বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেয়। “ফ্রেশারস চয়েজের” মাধ্যমে নজরুল বিশ্ববিদ্যালয় খুজে নেয় তার ভবিষ্যত নেতৃত্ব।
অংশগ্রহণকরী শিক্ষার্থীদের জন্য রয়েছে সার্টিফিকেট আর বিজয়ীরা পাবে সার্টিফিকেট,ক্রেস্ট সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।