ফরিদপুর প্রতিনিধি
আজ ২৫ জুন, ২০২৩ রবিবার আসন্ন ঈদ উল আযহা ২০২৩ উপলক্ষ্যে সড়ক-মহাসড়কে যাত্রী চলাচল সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও যানযটমুক্ত রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, মহোদয়। ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে উক্ত ভার্চুয়াল মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। উল্লেখ্য যে এই মতবিনিময় সভায় অত্র জেলার পরিবহন (মালিক ও শ্রমিক) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুল আলম, পুলিশ সুপার, মাদারীপুর হাইওয়ে রিজিয়ন, ফরিদপুর, জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর, জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, ফরিদপুর, জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব সুমন কর, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, জনাব ফাউজুল কবীর মঈন, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপর, জনাব মোঃ নূরে আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
