কক্সবাজার প্রতিনিধি
অদ্য ১১/০৬/২০২৩ খ্রিঃ তারিখে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে কক্সবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা উপলক্ষে মোতায়েনকৃত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় অফিসার এবং ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পেশাদারিত্বের সাথে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। সকলকে বিচক্ষণতার সাথে যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের দায়িত্ব সর্বোচ্চ সতর্কতার সাথে পালন করতে হবে এবং সকল বিধিনিষেধ মেনে চলতে হবে। তিনি আগত ভোটার বিশেষ করে মহিলা ভোটারদের সাথে ভালো ব্যবহারের কথা গুরুত্ব দেন। তিনি বলেন নির্বাচনে সার্বক্ষণিক তদারকিতে থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করা সাংবিধানিক দায়িত্ব। ডিউটি তে কোন নেগলেন্সি অথবা দ্বায়িত্বে অবহেলায় ছাড় দেওয়া হবে না মর্মে উল্লেখ করেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।
উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল ইসলাম, কক্সবাজার, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শাকিল আহমেদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ ও পুলিশ সদস্যবৃন্দ।

