খুলনা প্রতিনিধি
আজ ১১ জুন ২০২৩ খ্রিঃ, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১০.০০ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা এঁর সভাপতিত্বে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী কেন্দ্র ডিউটিতে মোতায়েনকৃত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, জনগণকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কৌশল, সহনশীলতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ভোটকেন্দ্রে নিয়োজিত অফিসার ও ফোর্সগণের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সকল নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
ব্রিফিং শেষে কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে কেসিসি নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ এবং সহকারি পুলিশ কমিশনারবৃন্দ-সহ নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসারবৃন্দ ও ফোর্স।

